সিলেটে খুলছে না বিউটি পার্লার ও সেলুন
বৈশাখী নিউজ ডেস্ক: ঈদ উপলক্ষ্যে ১০ মে শনিবার থেকে থেকে শপিং মল ও দোকানপাট খোলা রাখার অনুমতি দিয়েছে সরকার। তবে এসময় সিলেটে বিউটি পার্লার ও সেলুন বন্ধ থাকবে।
বুধবার (৬ মে) সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে ব্যবসায়ীদের নিয়ে এক সভায় এ সিদ্ধান্ত হয়। জেলা প্রশাসক কাজী এম এমদাদুল ইসলামের সভাপতিত্বে সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি আবু তাহের মো. শোয়েব।
আবু তাহের সুয়েব বলেন, সেলুন ও বিউটি পার্লারে সামাজিক দুরত্ব বজায় রাখা সম্ভব হয় না। গ্রাহকদের সাথে সেবাপ্রদানকরী কর্মীদের শারিরীক সংস্পর্শও ঘটে। ফলে এগুলো থেকে করোনাভাইরাস ছড়ানোর ঝুঁকি থেকে যায়। একারণে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সিলেটের সেলুন ও বিউটি পার্লার বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
Related News
সিলেটে গণপরিবহন ধর্মঘট প্রত্যাহার
বৈশাখী নিউজ ডেস্ক: তিন দফা দাবিতে সোমবার (১৬ নভেম্বর) ভোর ৬টা থেকে সিলেট জেলায় অনির্দিষ্টকালেরRead More
জব্দ ব্যাটারিচালিত রিকশা মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর এলাকায় অভিযানে আটক হওয়া অবৈধ ব্যাটারিচালিত যানবাহনগুলো (রিকশা, ইজিবাইক, মিশুকRead More



Comments are Closed