প্রতি জেলায় পিসিআর ল্যাব স্থাপনে আইনি নোটিশ
বৈশাখী নিউজ ডেস্ক: করোনা রোগী শনাক্ত করতে প্রতি জেলায় পিসিআর ল্যাব স্থাপনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যে সরকারসহ সংশ্লিষ্টদের প্রতি একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় সচিব ও অর্থ মন্ত্রণালয়ের সচিবের সরকারি ইমেইলে নোটিশটি পাঠানো হয়।
বুধবার (৬ মে ) সুপ্রিম কোর্টের আইনজীবী মনিরুজ্জামান লিংকন জনস্বার্থে নোটিশটি পাঠিয়েছেন।
এতে বলা হয়, করোনাভাইরাস আমাদের দেশে সামাজিক সংক্রমণ হিসেবে দেখা দিয়েছে। ইতোমধ্যে ১০ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এ মুহূর্তে এই সংক্রমণে অধিক সংখ্যক মানুষ সংক্রমিত কি না তা পরীক্ষা ছাড়া বোঝা সম্ভব না। তাই নমুনা সংগ্রহ করে টেস্ট করার জন্য প্রত্যেকটা জেলা শহরে পিসিআর ল্যাব স্থাপন করা জরুরি। তাছাড়া বর্তমানে সারাদেশে করোনা ভাইরাস সংক্রমিত হয়েছে এবং প্রত্যেক জেলা শহরে পিসিআর ল্যাব না থাকায় তাদের নমুনা সংগ্রহ করে অন্য জেলায় পাঠানো হচ্ছে এবং রিপোর্ট আসতে অনেক ক্ষেত্রে সাত থেকে ১০ দিন সময় লেগে যাচ্ছে। এই সময়ের মধ্যে কোনও ব্যক্তি সংক্রমিত কিনা তা চিহ্নিত করা সম্ভব হচ্ছে না।
এছাড়াও যদি কেউ সংক্রমিত হয়ে থাকে তাহলে তার ক্ষেত্রে আইসোলেশন বা তার চিকিৎসার সুযোগ তৈরি হচ্ছে না। যার ফলে এই ভাইরাস সংক্রমিত হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। তাই করোনার টেস্ট বাড়াতে নোটিশ পাওয়ার ৫ কর্ম দিবসের মধ্যে প্রতিটি জেলায় পিসিআর ল্যাব স্থাপনের অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
Related News
ঈদে দোকান-শপিংমল খোলা রাখা নিয়ে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলাRead More
দেশের ৬ বিভাগে ভারী বৃষ্টির আভাস
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ছয় বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকেRead More



Comments are Closed