করোনায় মালদ্বীপে প্রথম বাংলাদেশির মৃত্যু
প্রবাস ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মালদ্বীপে প্রথম এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। মঙ্গলবার দেশটির সংবাদ মাধ্যম সানএমভি জানায়, ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে (আইজিএমইচ) টনিকক্লোনিক সিজারের সময় ওই বাংলাদেশির মৃত্যু হয়।
এর আগে সোমবার সন্ধ্যায় ৩৩ বছর বয়সী ওই বাংলাদেশিকে যুবককে আইজিএমইচ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সেখানে করোনা পরীক্ষায় তিনি পজেটিভ শনাক্ত হন।
মঙ্গলবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই বাংলাদেশি মারা যান বলে সানের প্রতিবেদনে জানানো হয়।
এর আগে ২৯ এপ্রিল করোনায় মালদ্বীপের ৮৩ বছরের এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে দেশটিতে দ্বিতীয় মৃত্যুর ঘটনা ঘটল।
Related News
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ২ হাজার ৫০০ বিদেশি। তল্লাশি শেষে আটক ৪৭২। আর তাদের মধ্যে ৩৬৪Read More
বহুতল ভবন থেকে পড়ে কাতারে প্রাণ গেল মৌলভীবাজারের আজমের
প্রবাস ডেস্ক: কাতারে জীবিকার তাগিদে কাজ করতে গিয়ে বহুতল ভবন থেকে নিচে পড়ে আজম মিয়াRead More



Comments are Closed