মাল্টায় সাগর থেকে সিলেটি তরুণের মরদেহ উদ্ধার
প্রবাস ডেস্ক: ইউরোপের দ্বীপরাষ্ট্র মাল্টার সমুদ্র থেকে সিলেটের ফেঞ্চুগঞ্জের এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। কামনাশীষ চন্দ্র তন্ময় (২৫) নামের ওই তরুণ গত ২ মে শনিবার ঘুরতে গিয়ে নিখোঁজ হন। ৪ মে সোমবার তার লাশ উদ্ধারের কথা জানায় সে দেশের পুলিশ।
তন্ময় ফেঞ্চুগঞ্জ উপজেলার রাজনপুর গ্রামের বাসিন্দা। এই মৃত্যুর ঘটনা তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছে সে দেশের পুলিশ।
গত শনিবার বিকেলে মাল্টার ড্রাগন পর্যটন এলাকায় বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিলেন তন্ময়। একপর্যায়ে বন্ধুদের সাথে ড্রাগন গুহা থেকে সমুদ্রে ঝাপ দেন তন্ময়। অন্যরা পাড়ে উঠতে সক্ষম হলেও তন্ময় আর সমুদ্র থেকে উঠতে পারেনি।
পরে মাল্টার সশস্ত্র বাহিনীর উদ্ধারকর্মীরা তৎপরতা চালিয়ে সোমবার বিকেলে তার মরদেহ উদ্ধার করে।
Related News
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ২ হাজার ৫০০ বিদেশি। তল্লাশি শেষে আটক ৪৭২। আর তাদের মধ্যে ৩৬৪Read More
বহুতল ভবন থেকে পড়ে কাতারে প্রাণ গেল মৌলভীবাজারের আজমের
প্রবাস ডেস্ক: কাতারে জীবিকার তাগিদে কাজ করতে গিয়ে বহুতল ভবন থেকে নিচে পড়ে আজম মিয়াRead More



Comments are Closed