ফের চালু হলো হবিগঞ্জ সদর হাসপাতাল
বৈশাখী নিউজ ডেস্ক: প্রায় এক সপ্তাহ পরে আবারও চালু হলো হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল। রোববার (৩ মে) থেকে জেলার সবচেয়ে বড় হাসপাতালটি চালু হলো।
এর আগে ২৬ এপ্রিল করোনায় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী আক্রান্ত হওয়ার পর হাসপাতালটিকে লকডাউন ঘোষণা করা হয়েছিল।
এছাড়াও গত ২১ এপ্রিল দুই নার্স ও এক চিকিৎসক আক্রান্ত হলে হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বন্ধ ঘোষণা করা হয়। এরপর ২৫ এপ্রিল চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বন্ধ ঘোষণা করা হয়।
হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জল জানান, রোববার থেকে সীমিত আকারে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল চালু করা হয়েছে। সোমবার থেকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। ২/১ দিনের মাঝে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও চালু করার চেষ্টা চলছে।
প্রসঙ্গত, গত ১১ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে হবিগঞ্জে আসা এক ব্যক্তির নমুনায় করোনা পজিটিভ আসে। তিনিই হবিগঞ্জের প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি ছিলেন।
এরপর ২০ এপ্রিল এক চিকিৎসক ও এক নার্সসহ ১০ জন, ২১ এপ্রিল একজন নার্সসহ দুইজন, ২২ এপ্রিল পাঁচজন, ২৩ এপ্রিল স্বাস্থ্যকর্মীসহ তিনজন, ২৪ এপ্রিল চিকিৎসকসহ পাঁচজন এবং ২৫ এপ্রিল চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও তিন ম্যাজিস্ট্রেটসহ আরও ২২ জনের করোনা পজিটিভ, ২৬ এপ্রিল আরও একজন, ২৮ এপ্রিল আরও চারজন, ৩০ এপ্রিল আরও দুইজন, ১ মে আরও ১৮ জন আর ২ মে আরও ২ জনের করোনা পজিটিভ আসে। সব মিলিয়ে এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৭৪ জন।
এরমধ্যে চুনারুঘাটের উপজেলার চণ্ডিছড়া চা বাগানের এক শিশু শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তবে এখন পর্যন্ত জেলার কোন রোগী সুস্থ হয়নি।
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed