সব ধরনের ঋণের সুদ আদায় ২ মাস বন্ধের নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাসের জন্য সব ধরনের ঋণের সুদ আদায় আগামী দুই মাস বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
অর্থাৎ এই দুই মাস কোনো ব্যাংক কোনো ঋণের সুদ আদায় করতে পারবে না। যে সুদ হবে তা হিসাব করে আলাদা রাখতে হবে। কীভাবে-কবে পরিশোধ করতে হবে, তা পরে জানানো হবে।
রোববার (৩ মে) সব ব্যাংকের প্রধান নির্বাহীদের এই নির্দেশনা পাঠায় কেন্দ্রীয় ব্যাংক।
করোনাভাইরাস মহামারীতে গোটা বিশ্ব স্থবির হয়ে পড়ায় ভয়াবহ মন্দার আশঙ্কা করা হচ্ছে। বাণিজ্য বন্ধ হওয়ায় ব্যবসায়ীরাও রয়েছে সঙ্কটে।
এই পরিস্থিতিতে গত ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবসায়ীদের আশ্বাস দিয়ে বলেছিলেন, তাদের ব্যাংক ঋণের সুদের বোঝা লাঘবে সরকার পদক্ষেপ নেবে।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ীই সব ধরনের ঋণের সুদ আদায় দুই মাস জন্য বন্ধ রাখতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক কাজী ছাইদুর রহমান।
নির্দেশনায় বলা হয়েছে, “করোনাভাইরাসের কারণে সৃষ্ট ব্যবসায়িক পরিস্থিতি বিবেচনায় ব্যাংকের সকল প্রকার ঋণ/বিনিয়োগের ওপর ১ এপ্রিল ২০২০ তারিখ হতে ৩১ মে ২০২০ তারিখ পর্যন্ত সময়ে আরোপিত/আরোপযোগ্য সুদ/মুনাফা ‘সুদবিহীন ব্লকড হিসাবে’ স্থানান্তর করতে হবে।
“পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ব্লকড হিসাবে স্থানান্তরিত সুদ/মুনাফা সংশ্লিষ্ট ঋণ/বিনিয়োগ গ্রহীতার নিকট হতে আদায় করা যাবে না এবং এরূপ সুদ/মুনাফা ব্যাংকের আয়খাতে স্থানান্তর করা যাবে না।
“কোনো ব্যাংক ইতোমধ্যে সুদ/মুনাফা আয়খাতে স্থানান্তর করা হয়ে থাকলে তা রিভার্স এন্ট্রির মাধ্যমে সমন্বয় করতে হবে।”
Related News
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More
ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানকে মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থার আওতায় আনতে নতুনRead More



Comments are Closed