শায়েস্তাগঞ্জে ট্রাক চাপায় রিকশা চালক নিহত
হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক চাপায় গিয়াস উদ্দিন (৩৮) নামে এক রিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় রিকশার ২ যাত্রী আহত হয়েছেন।
রবিবার (৩ মে) বিকাল ৪টার দিকে শায়েস্তাগঞ্জ উপজেলার পশ্চিম নুরপুর এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত রিকশা চালক উপজেলার ব্রাহ্মণডুরা ইউনিয়নের শেরপুর গ্রামের মৃত ছায়েদ আলীর ছেলে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, সিলেটগামী একটি ট্রাক অলিপুরগামী যাত্রীবাহি একটি রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালক নিহত হন। এ ঘটনায় রিকশার দুই যাত্রী গুরুত্বর আহত হয়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।
Related News
হবিগঞ্জে আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধুকে গলা কেটে হত্যারRead More
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।Read More



Comments are Closed