অর্থের অন্বেষণে উত্তরের মানুষ ছুঁটছে দক্ষিনে
মোঃরিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধিঃ মরণ ব্যাধি করোনা ভাইরাসের প্রভাবে দেশের অসংখ্য দৈন্দনিত কর্মজীবি মানুষ হয়ে পড়েছে কর্মহীন। পরিবার পরিজনের মুখে দু’বেলা অন্ন যোগাতে দেশে অঘোষিত লকডাউনে ইচ্ছে থাকলেও নেই কর্মের উপায়। নিরুপায় হয়ে জেলা পুলিশের নির্দেশনায় থানা পুলিশের সহযোগীতায় দেশের উত্তরের জেলা নীলফামারীর ডোমার উপজেলার কয়েক হাজার শ্রমিক অর্থের অন্বেষণে দেশের বিভিন্ন জেলায় ধান কাটতে ছুটে চলছে।
শনিবার (২ মে) ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক শ্রমিকদের সকল ডাক্তারি পরিক্ষা শেষে নির্ধারিত জেলায় ধান কাটার জন্য পাঠানো হচ্ছে। গত ২১ এপ্রিল হতে ২ মে শনিবার বিকাল ৪টা পর্যন্ত পুলিশের সহযোগীতায় ৩ হাজার শ্রমিক নাটোর, নওগাঁ জেলায় প্রেরন করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক দক্ষিনে ধান কাটতে আগন্তক শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, শুধু কৃষি শ্রমিকই নয়, ছোট ছোট দোকানদার, ছোট যানবাহন চালক এমনকি অনেক মধ্যবিত্ত পরিবারের লোকজনও অর্থের কারনে দেশের দক্ষিনাঞ্চলে ধান কাটতে যাচ্ছে।
Related News
পঞ্চগড়ে যুবকদের স্বাবলম্বী করতে মাসব্যাপী প্রশিক্ষণ ও সনদ বিতরণ
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবির ব্যবস্থাপনায় সীমান্তবর্তী এলাকার ৩৩ জনRead More
পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন,Read More



Comments are Closed