সাংবাদিক ইকবাল মনসুরের কবর জিয়ারত
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি সাংবাদিক মরহুম ইকবাল মনসুরের কবর জিয়ারত করেছেন সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ।
২ মে শনিবার বাদ জোহর এসোসিয়েশনের পক্ষ থেকে মরহুমের কবর জিয়ারত করেন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মামুন হাসান, সাবেক সভাপতি আব্দুল বাতিন ফয়সল, জাতীয় দৈনিক মানবজমিনের সিলেট ব্যুরো প্রধান সাংবাদিক ওয়েছ খছরু, মরহুমের মামা হেলাল আহমদ। অন্যান্যের মধ্যে ছিলেন, মামুন চৌধুরী, মেহদি হাসান রনি।
এতে মোনাজাত পরিচালনা করেন ভাতালিয়া জামে মসজিদের ইমাম ও খতিব মো. তফাজ্জল হোসেন।
উল্লেখ্য, মরহুম ইকবাল মনসুরের ২য় মৃত্যুবার্ষিকী পালন হওয়ার কথা থাকলেও বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতির কারনে তা করা সম্ভব হয়নি। এ কারনে সংগঠনের নেতৃবৃন্দসহ শুভাকাঙ্খিরা সংক্ষিপ্তভাবে মরহুমের কবর জিয়ারত করেন। বিজ্ঞপ্তি
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed