পার্বতীপুরে আদিবাসী যুবককে অপহরণের অভিযোগ
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে মাহালীপাড়া গ্রামের দুই সন্তানের জনক আদিবাসী জাকারুস মারডিকে (৩৩) অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্বামীর সন্ধানের দাবিতে স্ত্রী লুইজিনা মুরমু পার্বতীপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ডায়েরি নং-১১২৮, তাং- ২৯ এপ্রিল।
থানায় দায়ের করা ডায়েরি সূত্রে জানা যায়, জাকারুস মারডি একজন দিনমজুর। সে গত ২৮ এপ্রিল রাত সাড়ে টার দিকে বাড়ি সংলগ্ন একটি নির্মানাধীন ব্রীজ পাহারা দিতে যায়। রাত শেষে সে বাড়িতে না আসায় স্বজনেরা কর্মস্থলে গিয়ে তাকে না পেয়ে সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুজি করেন।
এদিকে, মাহালীপাড়া গ্রামের রতন মারডি (৩২), সুনীল হেমরম (৩৭) ও উজ্জল সরেন (৩৮) শুক্রবার দুপুরে সাংবাদিকদের বলেন, গ্রামের এরন্ষ্টে মুরমু ও দানিয়াল মুরমুর মধ্যে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। জাকারুস মারডি এরনেষ্ট মুরমুর পক্ষের লোক হওয়ায় দানিয়াল মুরমুর সহযোগীরা জাকারুসকে অপহরণ করে থাকতে পারে বলে অভিযোগ করেন তারা।
এব্যাপারে জাকারুস মারডির স্ত্রী বলেন, তার স্বামীকে দানিয়াল মুরমুর লোকজন অপহরণ করে থাকতে পারে। লুইজিনা মুরমু আরও অভিযোগ করেন, নির্মানাধীন ব্রীজ পাহারা দেন ৬ শ্রমিক। তার মধ্যে ৫ শ্রমিক বহালতবিয়তে আছেন। তিনি তার স্বামীকে দ্রত উদ্ধারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
শুক্রবার দুপুরে অপহৃত আদিবাসী যুবকের বাড়ি পরিদর্শন করেছেন আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সভাপতি বিমল মুর্মু ও সম্পাদক এফ্রাইম টুডু। এসময় তারা জাকারুস মারডির পরিবারকে সান্তনা জানান।
Related News
হাতের ভেতর কাঁচ রেখেই সেলাই, চিকিৎসক বললেন ‘স্যরি’
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের চিলমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে গিয়ে ভাঙা কাঁচের আঘাতে আহত এক দিনমজুরেরRead More
সিজারের কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু, নিউ অতিথি ক্লিনিক সিলগালা
বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাটের নিউ অতিথি ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে সিজার অপারেশনের কয়েক ঘণ্টা পরRead More



Comments are Closed