করোনায় আরও এক পুলিশ সদস্যের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন আরও এক পুলিশ সদস্য। তিনি সাব ইন্সপেক্টর (এসআই) সুলতানুল আরেফিন (৪৪)। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পশ্চিম বিভাগে কর্মরত ছিলেন তিনি।
আজ শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এ পুলিশ সদস্য।
সুলতান আরেফিনের করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানেই তার মৃত্যু ঘটে।
তার গ্রামের বাড়ি জামালপুর জেলায়। স্ত্রী, দুই কন্যা এবং এক পুত্র সন্তান রেখে গেছেন তিনি। পুলিশের ব্যবস্থাপনায় লাশ মরহুমের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।
সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা অনুষ্ঠিত হবে। পরে ধর্মীয় বিধান অনুযায়ী পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।
উল্লেখ্য, এ নিয়ে বাংলাদেশ পুলিশের ৫ সদস্য করোনায় মারা গেলেন।
Related News
নরসিংদীতে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি আবু লাল গ্রেপ্তার, বিদেশি পিস্তল উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদী সদর মডেল থানার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি ও চিহ্নিত অপরাধRead More
নরসিংদীতে চাঁদা না পেয়ে ট্রান্সপোট ব্যবসায়ীকে গুলি করে হত্যার চেষ্টা
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুরে চাঁদা না পেয়ে নবী হোসেন নামে ট্রান্সপোর্ট ব্যবসায়ীকে গুলি ওRead More



Comments are Closed