করোনায় ‘রেমডেসিভির’ ব্যবহারে অনুমতি যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ডেস্ক: প্রথমবারের মতো জরুরি প্রয়োজনে ওষুধ ব্যবহারের অনুমতি দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ, যা করোনাভাইরাস আক্রান্ত রোগীকে দ্রুত পুনরুদ্ধার করতে সহায়তা করতে পারে।
করোনার বিরুদ্ধে কার্যকর চিকিৎসার জন্য বৈশ্বিক অনুসন্ধানের ক্ষেত্রে এ ওষুধকে একটি মাইলফলক হিসাবে বিবেচনা করছে যুক্তরাষ্ট্র।
অক্সিজেন বা ভেন্টিলেটরের জন্য শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন বা হাসপাতালে ভর্তি ‘মারাত্মক রোগে’ আক্রান্ত রোগীদের ক্ষেত্রে পরিপূরক হিসাবে গিলিয়ড সায়েন্সেস’র ওষুধ ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে এ ওষুধ অনুমোদনের ঘোষণা দেন। এসময় গিলিয়ডের সিইও ড্যানিয়েল ও’ডে এবং খাদ্য ও ওষুধ প্রশাসনের কমিশনার স্টিফেন হ্যান উপস্থিত ছিলেন।
এর আগে গিলিয়ড সায়েন্স-এর ওষুধ ‘রেমডেসিভির’ এর পরীক্ষামূলক ব্যবহারে ইতিবাচক ফলাফল পাওয়া গেছে উল্লেখ করে এটির কার্যকারিতার বিষয়ে হোয়াইট হাউসকে অবগত করেন মার্কিন বিজ্ঞানীরা। ক্লিনিক্যাল ট্রায়াল হিসাবে এ ওষুধের কার্যকারিতার প্রমাণের পর আশঙ্কাজনক রোগীদের ক্ষেত্রে রেমডেসিভির ব্যবহার করা হয়।
উল্লেখ্য, প্রাণঘাতি করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে সবার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১১ লাখেরও বেশি। এছাড়া শুক্রবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ হাজার ৭৭৬ জনে।
Related News
ক্ষেপণাস্ত্র হামলার জেরে সৌদির দুই রুটে ফ্লাইট বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির কারণে সৌদি আরবের দুটি গুরুত্বপূর্ণ গন্তব্যে ফ্লাইট চলাচল বন্ধ রেখেছেRead More
হরমুজ প্রণালিতে ভারত-চীনসহ ৪ দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ থেকে ভারত, চীন, ইরাকRead More



Comments are Closed