ভারতে লকডাউনের মেয়াদ বাড়ল আরও দুই সপ্তাহ
আন্তর্জাতিক ডেস্ক : ভারতে আবারও বাড়ল লকডাউনের মেয়াদ। দ্বিতীয় দফার লকডাউন শেষে তৃতীয় দফার লকডাউন শুরু হতে চলেছে। নতুন করে ৪ মে থেকে শুরু হবে সেই লকডাউন।
শুক্রবার (১ মে) ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ লকডাউন বাড়ানোর কথা ঘোষণা করেছে। নতুন ঘোষণা অনুযায়ী আরও দুই সপ্তাহ বাড়ানো হলো লকডাউনের মেয়াদ।
শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে একটি বৈঠক হয়। সেই বৈঠকে লকডাউন নিয়ে আলোচনা হয়। এরপরই কেন্দ্রের তরফে এ সিদ্ধান্তের কথা জানানো হলো। যদিও পরবর্তী দফার এ লকডাউনে নতুন কিছু গাইডলাইন জারি করবে সে দেশের সরকার।
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ছাড়িয়ে গেছে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ৪৩ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৯৯৩ জন। যা একদিনে সর্বোচ্চ।
মৃত্যুর দিক থেকেও সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭৩ জনের। ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১৪৭ জন। তবে সুস্থ হয়েছেন সাড়ে ৮ হাজারের বেশি মানুষ।
Related News
মালয়েশিয়ায় ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় চলতি বছরের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন ধরনের অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৫৭Read More
জ্বালানি সাশ্রয়ে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ, নতুন গাড়ি কেনা বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক: জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে পাকিস্তান সরকার নতুন করে একগুচ্ছ কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ ঘোষণা করেছে।Read More



Comments are Closed