Main Menu

ভারতে প্রথম প্লাজমা গ্রহীতার মৃত্যু!

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসের চিকিত্‍সায় প্লাজা থেরাপির প্রথম ট্রায়ালেই ব্যর্থ হল মহারাষ্ট্র। গত বুধবার মুম্বাইয়ে মৃত্যু হল প্রথম প্লাজমা গ্রহীতার। তবে করোনা ভাইরাসের চিকিত্‍সায় প্লাজমা থেরাপি চালিয়ে যাওয়া হবে বলে সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) গভীর রাতে বান্দ্রার লীলাবতী হাসপাতালে মৃত্যু হয় ৫৩ বছরের এক করোনা আক্রান্তের। তার প্লাজমা থেরাপি হওয়ার পর থেকে একবারও করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসেনি এবং চিকিত্‍সায় সাড়া দেননি তিনি।

মৃত্যুর চার দিন আগে তার ওপর প্লাজমা থেরাপি করা হয়। তার শরীরে একজন সুস্থ হয়ে যাওয়া করোনা রোগীর ২০০ মিলিলিটার রক্ত প্রবেশ করানো হয়।

এর ফলে ওই করোনা আক্রান্তের শরীরেও অ্যান্টিবডি তৈরি হতে পারে বলে আশা করা হয়। কিন্তু এক্ষেত্রে প্লাজমা থেরাপি ব্যর্থ হল। প্লাজমা থেরাপির কয়েক ঘণ্টা পর ওই ব্যক্তির শরীরে অক্সিজেনের মাত্রা বাড়লেও ২৪ ঘণ্টার মধ্যে ফের তার শারীরিক অবস্থা সংকটজনক হয়ে যায়।

Share





Related News

Comments are Closed