বিশ্বনাথে বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠানে জরিমানা
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলার বিভিন্ন বাজারে অবস্থিত কয়েকটি ব্যবসা-প্রতিষ্ঠানে জরিমানা আদায় করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামরুজ্জামান এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব আহমদের নেতৃত্বে উপজেলার বিশ্বনাথ বাজার, আমতৈল বাজার ও বৈরাগী বাজারে মোবাইল কোর্ট পরিচালনা এবং বাজার মনিটরিং করা হয়।
বুধবার দিনভর এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। করোনা ভাইরাস প্রতিরোধ ও পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনাকালে অতিরিক্ত মূল্যে মাংস বিক্রি, দোকানে পণ্যের মূল্য তালিকা না থাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখা,অধিক মূল্যে পণ্য বিক্রি করা ইত্যাদি কারনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় বাজারগুলোর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে বিশ্বনাথ থানার এসআই দেবাশীষ শর্মা’র নেতৃত্বে একদল পুলিশ সাথে ছিল।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সত্যতা স্বীকার করে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামরুজ্জামান বলেন, ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত থাকবে।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed