Main Menu

সিলেট জেলা পরিষদের সদস্য ইছন আর নেই

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা পরিষদের ৩নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য ও দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক নুরুল ইসলাম ইছন আর নেই।

বুধবার (২৯ এপ্রিল) রাত রাত ১০টার দিকে সিলেট নগরীর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি ডায়াবেটিকস ও হার্টের সমস্যায় ভুগছিলেন।

মরহুমের জানাজার নামাজ আজ বৃহস্পতিবার দুপুর ২টায় রাখালগঞ্জ বাজারে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

নুরুল ইসলাম ইছনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Share





Related News

Comments are Closed