Main Menu

কানাইঘাট দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কানাইঘাটে কথা-কাটাকাটির জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। উপজেলার ছত্রপুর গ্রামে বুধবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটেছে।

নিহত এবাদুর রহমান (৪৫) ছাত্রপুর গ্রামের সাইফুল্লাহর ছেলে।

এই সংঘর্ষের ঘটনায় ১১ জন আহত হয়েছেন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিন রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এবাদুর। নিহতের ফুফাত ভাই মানিক এ তথ্য জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছত্রপুর গ্রামের পাশের বুরহান উদ্দিন সড়কে এবাদুরের ভাতিজা শিবলির সাথে একই গ্রামের কামালের কথা কাটাকাটি হয়। এরপর শিবলি বাড়িতে চলে যায়। এর জের ধরে কামাল তার অনুসারীদের নিয়ে দেশিয় অস্ত্রশস্ত্র সহকারে শিবলির বাড়িতে হামলা করলে সংঘর্ষ হয়। এতে শিবলির চাচা এবাদুরসহ ১১জন আহত হন।

কানাইঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) স্বপন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ‘সংঘর্ষের খবর পেয়েই একদল পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। হামলাকারিদের ধরতে অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।’

Share





Related News

Comments are Closed