Main Menu

এলিয়েনদের ৩টি যানের ভিডিও প্রকাশ করল পেন্টাগন!

প্রযুক্তি ডেস্ক: এই মহাবিশ্বে পৃথিবী ছাড়াও কি অন্য কোনও গ্রহে প্রাণ আছে? ব্রহ্মাণ্ডে কয়েক হাজার আলোকবর্ষ দূরে আছে কি কোনও উন্নত জীবকুল? এই প্রশ্ন বহু বছর ধরেই উঠেছে বিজ্ঞানী মহলে। কোনও বিজ্ঞানী মনে করেন ভিনগ্রহী বা এলিয়েনের অস্তিত্বে, আবার কেউ করেন না।

এলিয়েনের প্রমাণও সেই ভাবে কেউ দিতে পারেননি। অবশ্যই এমন অনেক ভিডিও বা ছবি মাঝে মাঝেই সামনে আসে, যাতে দাবি করা হয় সেটি এলিয়েন বা তাদের ইউএফও’র ছবি। কিন্তু সরকারি ভাবে তা স্বীকৃতি পায় না কখনই।

কিন্তু সোমবার খোদ আমেরিকান সেনাবাহিনীর থেকে এমনই আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট বা ইউএফও’র ভিডিও প্রকাশ করা হল। তাও আবার তিনটে। আর এই প্রত্যেকটিই মার্কিন নৌবাহিনীর পাইলটদের ক্যামেরায় ধরা পড়েছে। পেন্টাগনের তরফ থেকেও ওই উড়ন্ত যানগুলির আইডেন্টিফিকেশন করা সম্ভব হয়নি। তারাও একে ‘আনএক্সপ্লেইনড এরিয়াল ফেনোমেনা’ বলে উল্লেখ করেছে।

প্রসঙ্গত, এই ভিডিওগুলো এর আগেই লিক হয়ে গিয়েছিল। ২০০৭ ও ২০১৭ সালে ওই ভিডিওগুলো লিক হয়ে যায়। ২০০৪ ও ২০১৫ সালে নৌবাহিনীর কিছু পাইলট ট্রেনিং ফ্লাইটের সময় ওই ইউএফও দেখতে পান ও তা এয়ারক্রাফটের ক্যামেরায় রেকর্ড হয়। দুটি ভিডিও ২০১৭ সালে নিউ ইয়র্ক টাইমস প্রকাশ করে। অন্য ভিডিওটি আগে একটি প্রাইভেট সায়েন্স গ্রুপ প্রকাশ করে।

পেন্টাগনের তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘যেহেতু এই ভিডিওগুলো অনেক আগেই মানুষের কাছে পৌঁছে গিয়েছিল, তাই মানুষের এই ভিডিওগুলির সত্যতা নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেছেন। সেইসব সংশয় দূর করার জন্যই সরকারি ভাবে এই ভিডিওগুলি ডিক্লাসিফাই করা হল।’

Share





Related News

Comments are Closed