Main Menu

দেশে করোনায় প্রথম পুলিশ সদস্যের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীতে করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজন পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

বুধবার সকালে আইইডিসিআর থেকে পুলিশকে জানানো হয়েছে, ওই কনস্টেবলের নমুনায় করোনা পাওয়া গেছে।

ডিএমপির ওয়ারী জোনের এডিসি নাজমুন নাহার সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, জসিম উদ্দিন ওয়ারী পুলিশ বিভাগে কর্মরত ছিলেন। ওয়ারি ফাঁড়িতে দায়িত্বরত থাকার সময় তিনি করোনায় সংক্রমিত হন। তার সঙ্গে আরও একজন সদস্য সংক্রমিত হলেও তাঁর অবস্থা ভালো।

মারা যাওয়া ওই কনস্টেবলর নাম জসিম উদ্দিন (৪০)।বাড়ি কুমিল্লার বুড়িচংয়ে। তিনি দুই মেয়ে এক ছেলের বাবা।

সারাদেশে প্রায় ২৫০ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন বলে পুলিশ সদর দপ্তর জানিয়েছে।

Share





Related News

Comments are Closed