সিরিয়ায় তেল ট্যাংকার হামলায় নিহত ৪৬
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আফরিনে তেল ট্যাংকার হামলায় অন্তত ৪৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১জন শিশু। হামলায় আরও অর্ধশতাধিক আহতও হয়েছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) শহরটির একটি ব্যস্ত সড়কে ট্যাংকারটির বিস্ফোরণ ঘটলে এ হতাহতের ঘটনা ঘটে বলে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। এজন্য কুর্দিশ পিপলস প্রোটেকশন ইউনিট (ওয়াইপিজি) জড়িত বলে দাবি করছে তুরস্ক। যদিও এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি।
ওয়াইপিজি নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) প্রশাখা বলে জানিয়েছে আঙ্কারা। ১৯৮৪ সাল থেকে তুরস্কের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ চালিয়ে যাচ্ছে পিকেকে। তুরস্ক ও অনেক পশ্চিমা দেশই তাদের ‘সন্ত্রাসী গোষ্ঠী’ বলে মনে করে।
সিরিয়ান কর্মীরা জানিয়েছেন, মঙ্গলবারের হামলায় তেলের ট্যাংকারটির পাশাপাশি বেশ কয়েকটি গাড়ি ও দোকান পুড়ে গেছে। এসময় ঘটনাস্থলের বেশিরভাগ মানুষ দগ্ধ হয়ে মারা গেছেন, অনেকেই গাড়িতে আটকা অবস্থাতেই পুড়ে গেছেন।
হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
-খবর আল জাজিরা ও সিনহুয়া
Related News
ক্ষেপণাস্ত্র হামলার জেরে সৌদির দুই রুটে ফ্লাইট বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির কারণে সৌদি আরবের দুটি গুরুত্বপূর্ণ গন্তব্যে ফ্লাইট চলাচল বন্ধ রেখেছেRead More
হরমুজ প্রণালিতে ভারত-চীনসহ ৪ দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ থেকে ভারত, চীন, ইরাকRead More



Comments are Closed