জিয়া হার্ট ফাউন্ডেশনে স্প্রে গেটসহ পিপিই প্রদান
অমর চাঁদ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: করোনাভাইরাস প্রতিরোধে দেশের বিভিন্ন প্রান্তের ব্যাবসায়ি ও বিত্তবান ব্যাক্তিরা সরাকারের পাশাপাশি জনগনের সহযোগিতার জন্য বিভিন্ন ভাবে নিজেকে নিয়োজিত করেছেন। ঠিক তেমনি দিনাজপুরের এক ব্যাবসায়ি প্রতিষ্ঠান পাটোয়ারী বিজনেস হাউজ প্রাঃ লিমিটেড দীর্ঘ দিন ধরে সমাজসেবা মূলক বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা করে চলেছে। এই প্রাণঘাতক করোনাভাইরাসের প্রতিরোধে গত মার্চ মাস থেকে অদ্যবদি উক্ত প্রতিষ্ঠানটি বিভিন্ন সরঞ্জাম, খাদ্য সামগ্রী, নগত অর্থ প্রদানসহ বিভিন্ন ভাবে সহযোগিতা করছে।
২৮ এপ্রিল মঙ্গলবার সকালে দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশনে জীবানু নাশক স্প্রে গেট, বিপুল সংখ্যাক পিপিই, ফেস সেল, সার্জিক্যাল ফেস সেল, হ্যাক্সিসল, হ্যান্ড গেøাবসসহ চিকিৎসা ব্যাবহারের বিভিন্ন সামগ্রী প্রদান করনে পাটোয়ারী বিজনেস হাউস প্রাঃ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক দিনাজপুরের বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজ সেবক মোঃ সহিদুর রহমান পাটোয়ারী মোহন।
এসময় সামাজিক দুরুত্ব বজায় রেখে উপস্থিত ছিলেন জিয়া হার্ট ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আনোয়ারুল কবীর, যুগ্ন সম্পাদক মোঃ আবু তাহের আবু, নির্বাহী সদস্য আফতাব উদ্দিন মন্ডল, হাসপাতাল সুপার ডাঃ সুধা রঞ্জন রায়সহ অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তাবৃন্দ।
এ ছাড়াও পাটোয়ারী বিজনেস হাউস প্রাঃ লিমিটেড এর পক্ষ থেকে পুলিশ সদস্যদের ব্যাবহারের জন্য জীবানু নাশক স্প্রে গেট গত ৭ এপ্রিল জেলা পুলশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন এর নিকট হস্তান্তর করা হয় এবং শহরের মিশন হাসপাতালে পরিচালক মিখেলে ব্রামবিল্লা’র নিকট ১৮ এপ্রিল জীবানু নাশক স্প্রে গেট, পিপিই, হ্যাক্সিসল, হ্যান্ড গেøাবস প্রদান করা হয়।
গত ২৭ এপ্রিল সোমবার দিনাজপুর পুলহাট পুলিশফাঁড়ী পুলিশ সদস্যদের ব্যবহার করার জন্য অত্র ফাড়ির ইনচার্জ মোঃ গোলাম মাওলা শাহ্ এর নিকট পিপিই, হ্যাক্সিসল এবং ২শত পিস হ্যান্ড গেøাবস প্রদান করা হয়।
উপরোক্ত কার্যক্রম ছাড়াও শহরের বিভিন্ন এলাকায় হাত ধোয়ার জন্য অস্থায়ী ভাবে পানির ট্যাংক, সাবান প্রদান করা, ছিন্ন মুল, পথ শিশু, মানসিক ভারসাম্যাহীন এবং পশু প্রাণীদের মাঝে প্রতিদিন খাদ্য বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন উক্ত প্রতিষ্ঠানটি।
পাটোয়ারী বিজনেস হাউস প্রাঃ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক দিনাজপুরের বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজ সেবক মোঃ সহিদুর রহমান পাটোয়ারী মোহন বলেন আমার এই কার্যক্রম ক্রমান্বয়ে চলতে থাকবে, আমি আশাবাদী আমার কার্যক্রম অন্যান্য বিত্তবান ব্যাসায়িদের মনে প্রেরনা যোগাবে।
Related News
পঞ্চগড়ে যুবকদের স্বাবলম্বী করতে মাসব্যাপী প্রশিক্ষণ ও সনদ বিতরণ
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবির ব্যবস্থাপনায় সীমান্তবর্তী এলাকার ৩৩ জনRead More
পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন,Read More



Comments are Closed