হিলিতে প্রথম করোনা রোগী শনাক্ত
অমর চাঁদ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে প্রথমবারের মতো একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। স¤প্রতি নারায়ণগঞ্জ থেকে ফেরা আরিফুল ইসলামের (৩০) নমুনা পরীক্ষার পর তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদ আল হাসান।
ডা. তৌহিদ আল হাসান জানান, গত সোমবার (২৭ এপ্রিল) রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো রিপোর্টে তার করোনা পজিটিভ এসেছে। ওই যুবক স¤প্রতি নারায়ণগঞ্জ থেকে হিলিতে এসেছে। তিনি বর্তমানে সুস্থ্য আছেন।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম জানান, আক্রান্ত আরিফুল ইসলাম উপজেলার নওপাড়া গ্রামের মমিনুল ইসলামের ছেলে। তাকে বাড়ীতে আইসোলেশনে রাখা হয়েছে। তার বাড়িসহ আশেপাশের ৬টি বাড়ি লকডাউন করা হয়েছে।
Related News
পঞ্চগড়ে যুবকদের স্বাবলম্বী করতে মাসব্যাপী প্রশিক্ষণ ও সনদ বিতরণ
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবির ব্যবস্থাপনায় সীমান্তবর্তী এলাকার ৩৩ জনRead More
পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন,Read More



Comments are Closed