Main Menu

ধর্মপাশায় করোনার উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: করোনার উপসর্গ নিয়ে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের জিংলীগড়া গ্রামের ১৮ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গতকাল সোমবার রাত ১০টার দিকে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট নিয়ে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়।

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ মারা যাওয়া যুবক, ডাক্তার ও নার্সসহ ৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যুর বিষয়টি ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ঝন্টু সরকার নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই দিন সকালেই গ্রামের বাড়িতে যুবকের দাফন সম্পন্ন হয়েছে।

Share





Related News

Comments are Closed