Main Menu

সিলেটে করোনার উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য নির্ধারিত শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় ২৭ বছর বয়সী এই যুবকের মৃত্যু হয়।

এর আগে মঙ্গলবার সকালেই তিনি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এসে ভর্তি হন।

শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র যুবকের মৃত্যু ও ভর্তির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মৃতের মধ্যে করোনার লক্ষ্মণ ও উপসর্গ থাকায় আমরা তার নমুনা সংগ্রহ করার ব্যবস্থা নিচ্ছি। নমুনা সংগ্রহ করে আগামীকাল বুধবার সকালে আমরা ল্যাবে পাঠাবো।

এদিকে পরিবারের কাছে মৃতের মরদেহ হস্তান্তর করা হলেও কম সংখ্যক মানুষ নিয়ে দেহের সৎকার করার জন্য বলে দেয়া হবে বলেও জানান তিনি।

Share





Related News

Comments are Closed