Main Menu

গাজীপুরে এখনও কর্মস্থলে আসছেন শ্রমিকরা

মাছুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি: করোনা ভাইরাসের সংক্রমনের ঝুঁকির মধ্যেই গাজীপুরে কাজ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। সকাল থেকে দলে দলে কাজে যোগ দিয়েছেন তারা। গাজীপুরের কিছুসংখ্যক কারখানার ভেতরে শ্রমিকদের হাত ধোয়ার ব্যবস্থা সহ সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রাখতে কারখানা কর্তৃপক্ষ নিয়েছে বিশেষ ব্যবস্থা। তবে কারখানা খোলার খবরে এখনও গ্রামের বাড়ি থেকে আসছেন শ্রমিকরা।

করোনা ভাইরাসের হটস্পট ঘোষণার পরও থেমে নেই লোক সমাগম। এখনও শ্রমিকরা ট্রাকে, ভ্যান বা রিকশাসহ বিভিন্ন উপায়ে গ্রামের বাড়ি থেকে আসছেন। তাদের এক সঙ্গে গাদাগাদি করে আসা এবং কারখানায় এক সঙ্গে কাজ করায় করোনা ঝুঁকি থেকেই যাচ্ছে।

শ্রমিকরা বলছেন, কারখানায় স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা থাকলেও গণপরিবহন না থাকায় তাদের ভোগান্তি বেড়েছে।

এদিকে, লক ডাউন অমান্য করে হাট বাজারে লোকজনের ভিড় দেখা গেছে। করোনার হট স্পট হিসেবে গাজীপুর তৃতীয় অবস্থানে থাকলেও সাধারণ মানুষ মানছে না স্বাস্থ্যবিধি।

Share





Related News

Comments are Closed