Main Menu

গাজীপুরে ওএমএসের আটা ওজনে কম দেয়ায় জরিমানা

গাজীপুর প্রতিনিধি: সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় খাদ্য অধিদপ্তরের ওএমএসের আটা বিক্রির সময় ওজনে কম দেয়ায় এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার দুপুরে সিটি করপোরেশনের ইটাহাটা এলাকায় ট্রাকযোগে এসব আটা বিক্রির সময় ওজনে কম দেয়ার বিষয়ে ভোক্তাদের অভিযোগের প্রেক্ষিতে এ জরিমানা করেন গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা রানী কর্মকার।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা রানী কর্মকার বলেন, ওএমএসের আটা বিক্রির সময় ৫ কেজির স্থলে ওজনে কম দেয়া হচ্ছে ভোক্তাদের এমন অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। পরে ঘটনার সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আবুল কালাম নামে একজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনাকালে জিএমপির বাসন থানা পুলিশ, ৯ম পদাতিক ডিভিশনের সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed