সিলেটে করোনায় আক্রান্ত চিকিৎসক দম্পতি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে এবার করোনাভাইরাসে আক্রান্ত হলেন এক চিকিৎসক দম্পতি। আক্রান্ত চিকিৎসক ঢাকায় স্বাস্থ্য অফিদফতরে কর্মরত এবং তার স্ত্রী সিলেটের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত বলে জানা গেছে। সম্প্রতি স্বামী ঢাকা থেকে সিলেট ফেরেন।
সোমবার (২৭ এপ্রিল) সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষার পর ১৩ জনের ফলাফল পজেটিভ আসে। এদের মধ্যে সিলেটের এই চিকিৎসক দম্পতি রয়েছেন। বাকি ১১জন সুনামগঞ্জের।
ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের উপপরিচালক ডা। হিমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
আক্রান্ত ঐ নারী চিকিসক সিলেটে যে হাসপাতালে কর্মরত সেই হাসপাতালের অপর এক চিকিৎসক এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ৫ এপ্রিল সিলেটে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মো. মঈন উদ্দিনের। তিনি ১৫ এপ্রিল মারা যান। এছাড়া সিলেট ওসমানী মেডিকেল কলেজের এক ইন্টার্ন চিকিৎসকও সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন।
Related News
সিকৃবি উপাচার্যের অপসারণ দাবিতে প্রশাসনিক ভবনে তালা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. আলিমুল ইসলামের পদত্যাগ ও অপসারণেরRead More
গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন,Read More



Comments are Closed