দেশের সবচেয়ে লম্বা মানুষ জিন্নাত আলী আর নেই
বৈশাখী নিউজ ডেস্কঃ দেশের সবচেয়ে লম্বা মানুষ জিন্নাত আলী আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
শৈশব থেকে হরমোনের জটিলতায় ভুগছিলেন জিন্নাত আলী। এ কারণে তিনি অস্বাভাবিক উচ্চতা নিয়ে বেড়ে ওঠেছেন। সম্প্রতি মস্তিস্কে টিউমার আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। হাসপাতালের নিউরো-সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাত তিনটার দিকে তিনি মারা যান।
হাসপাতাল সূত্রে জানা যায়, গুরুতর অসুস্থ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো-সার্জারি বিভাগে আনার আগে থেকেই জ্ঞান ছিল না জিন্নাত আলীর। তার মস্তিস্কে টিউমারটি এতোই বড় ও জটিল অবস্থায় ছিল যে অস্ত্রোপচারের মাধ্যমে তা অপসারণ করা সম্ভব ছিল না।
কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল গ্রামের আমির হামজার ছেলে জিন্নাতের উচ্চতা ৮ ফুট ৬ ইঞ্চি। তিনি বাংলাদেশের সবচেয়ে লম্বা মানুষ ছিলেন। ১৯৯৬ সালের জিন্নাত আলী জন্মগ্রহণ করেন। ১০ বছর বয়স থেকে জিন্নাত আলীর শরীরের অস্বাভাবিক উচ্চতা বৃদ্ধি শুরু হয়। সেটি একসময় বেড়ে ৮ ফুট ৬ ইঞ্চিতে গিয়ে দাঁড়ায়। জন্ম থেকে সে নানা শারীরিক জটিলতায় ভুগছিল।
উল্লেখ্য, ২০১৮ সালের অক্টোবরে জিন্নাত আলীর চিকিৎসায় সহায়তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া প্রধানমন্ত্রীর তহবিল থেকে আর্থিক সহযোগিতায় জিন্নাতকে তার এলাকায় একটি দোকানও করে দেয়া হয়।
Related News
সমুদ্রে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ উদ্ধার, জীবিত উদ্ধার ২
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে নিখোঁজের আড়াই ঘন্টা পর মোফাজ্জলRead More
সাজেকে ঘুরতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শেখ হাসিনা সরকার বার-বার দরকার’ ও ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পরRead More



Comments are Closed