থানচিতে আগুনে পুড়েছে তিনশ দোকান ও বাড়ি
বৈশাখী নিউজ ডেস্ক: বান্দরবানের থানচিতে আগুন লেগে পুরো বাজার পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় বাজারের প্রায় তিন শতাধিক দোকান ও কয়েকটি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
সোমবার (২৭ এপ্রিল) ভোর আনুমানিক ৫টার দিকে আগুন লাগে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর রাতে হঠাৎ করে বাজারের মধ্যে আগুন জ্বলে ওঠে। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে পুরো বাজার মূহুর্তেই জ্বলে ছাই হয়ে যায়। বাজারের মুদি দোকান, কম্পিউটারের দোকানসহ প্রায় ৩০০ দোকান ও আশেপাশের কয়েকটি বসতবাড়ি ওই আগুনে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
থানচি স্কুলের সামনে একটি দোকানের পেছনের অংশ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ারসার্ভিস কর্মী ও স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকান্ডে ভুক্তভোগী স্থানীয় সাংবাদিক ও কম্পিউটার দোকানের মালিক অনুপম মারমা জানান, ভোর রাতে মসজিদের মাইক থেকে আগুনের খবর জানতে পারি। পরে তাৎক্ষণিক ছুটে এসে দেখি আমার কম্পিউটারের দোকান পুড়ে গেছে। আমার দোকানে সব মিলিয়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
তিনি আরও বলেন, বাজারের প্রায় তিনশতাধিক দোকান পুড়েছে এবং এর ক্ষতির পরিমাণ প্রায় ১০ কোটি টাকারও বেশি হবে। তবে আগুনের কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি।
বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. কামাল হোসেন জানান, খবর পেয়ে ভোর সাড়ে ৫টায় আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের একটি ইউনিটকে সেখানে পাঠানো হয়েছে।
তবে প্রাথমিকভাবে অগ্নিকান্ডের কারণ, কয়টি দোকান ও বসতবাড়ি পুড়েছে এবং ক্ষতির পরিমাণ তিনি জানাতে পারেননি।
Related News
বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের র্যালি
বৈশাখী নিউজ ডেস্ক: বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবারRead More
সীতাকুণ্ডে বাস-লরির সংঘর্ষে নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের সঙ্গে লরির সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এRead More



Comments are Closed