Main Menu

সিলেটে আইসোলেশনে করোনাক্রান্ত শিশুর মৃত্যু

বৈমাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে করোনায় আক্রান্ত হয়ে ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন সেন্টারে তার মৃত্যু হয়। তার বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানে। এ নিয়ে সিলেট বিভাগে করোনা ভাইরাসে তিনজনের মৃত্যু হলো।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পাঁচ বছরের এ শিশুটি দীর্ঘদিন থেকে লিভারের সমস্যায় ভুগছিল। এ সমস্যা নিয়ে তার পরিবার সিলেট ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছিল। এর মধ্যে সে করোনা ভাইরাস আক্রান্ত হয় এবং শনিবার সন্ধ্যায় মারা যায়। শিশুটিকে হবিগঞ্জে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। সংক্রমন বিধি মেনে তার লাশ দাহ্য করা হবে।

এরআগে গত শুক্রবার (২৪ এপ্রিল) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষা করার পর এ শিশুর করোনা পজেটিভ রিপোর্ট আসে। এরপর শনিবার বিকেলে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে তাকে ভর্তি করা হয়।

এ শিশুর মৃত্যুর মধ্য দিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হলো।বাকিদের মধ্যে রয়েছেন- ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা: মো: মঈন উদ্দিন ও মৌলভীবাজারের রাজনগরের এক পান দোকানী।

Share





Related News

Comments are Closed