Main Menu

সিলেটে ১৭ প্রবাসীকে হোম কোয়ারেন্টাইন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে ১৭ প্রবাসীকে আটক করে হোম কোয়ারেন্টাইনে পাঠিয়েছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর টোল প্লাজা নামক স্থানে পুলিশ তাদের আটক করে। পরে তাদেরকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

আটককৃতরা হলেন, সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার বানিগাঁও গ্রামের হাফিজ উল্লার ছেলে কাছিম আলী (৩৩), খারমাপুর গ্রামের মৃত আব্দুল লতিবের ছেলে আছলাম মিয়া (৩২), ইলাশপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে দয়াল আহমদ (৩৫), গোয়াইনঘাট থানার গুরুকুচি গ্রামের বশির আহমদের ছেলে জিয়াউর রহমান (২৮), চরেরগ্রাম গ্রামের মোহাম্মদ আলীর ছেলে বদরুল আলম (২৭) ও জকিগঞ্জ থানার গুটারগ্রাম গ্রামের মঈনুল হকের ছেলে বাবুল আহমদ (৩১), সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার কাহিনগর গ্রামের আকরাম আলীর ছেলে দেলোয়ার হোসেন (২৯), একই জেলার ছাতক থানার দীকনা চাকনপাড় গ্রামের বিরাই মিয়ার ছেলে শাহাব উদ্দিন (৩২), থানার কটালপুর গ্রামের তেরাব আলীর ছেলে আনছার আলী (২৪) তেসনি গ্রামের আরশ আলীর ছেলে সুহেল আহমদ (৩৩), দক্ষিণ খুরমা গ্রামের সুন্দর আলীর ছেলে নবী হোসেন (৩৪), রায় মত্তাশপুর গ্রামের জামিল হোসেনের ছেলে মারুফ আহমদ (২২), দোয়ারাবাজার থানার কাহিরনগর গ্রামের ফিরোজ আলীর ছেলে ছাইদ আলী (২৪), মোহাব্বাৎপুর গ্রামের বসন্ত মোহন সিংহ এর ছেলে অরুন চন্দ্র (৩৭), জামাল পুর থানার বনশ্রীপুর গ্রামের মৃত মজর আলীর ছেলে আব্দুল হাফিজ (৩০), বীর মাদাসারা গ্রামের মো. মনু মন্ডলের ছেলে মো. মোতালেব (৩৭), দক্ষিণ সুনামগঞ্জ থানার মিটাকই গ্রামের আবুল হোসেনের ছেলে জুবায়ের আহমদ (২০)।

জানা যায়, শনিবার দুপুর দেড়টায় উপজেলার শেষ সীমান্ত মহাসড়কের শেরপুর টোল প্লাজা নামক স্থানে দু’টি মিনিবাস (নং-ঢাকা মেট্রো চ-১৯-১৯৮৮ এবং ঢাকা মেট্রো চ-১৯-৭১০৯) আটক করে কর্তব্যরত পুলিশ।

যাত্রীরা পুলিশের জিজ্ঞাসাবাদে জানায়, ওমানে তারা ই-লিগ্যাল অবস্থায় ছিলো। ওমান সরকার তাদের দেশে পাঠিয়েছে। একটি বিশেষ বিমানে ওমান থেকে ২৮৮ প্রবাসী শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যার পর ঢাকায় এসে পৌঁছে। এরপর শনিবার (২৫ এপ্রিল) সকালে তারা দুটি মিনিবাস রিজার্ভ করে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দেন।

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ রাশেদ মোবারক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শেরপুর টোল প্লাজায় পুলিশি চেকপোস্টে ১৭জন প্রবাসীকে আটক করা হয়েছে। উর্ধ্বতন কর্তপক্ষের নির্দেশে তাদের স্ব স্ব থানায় পাঠানো হয়েছে। সেখান থেকে তাদের প্রশাসনের মাধ্যমে বাড়িতে হোম কোয়ারেইনটাইনে পাঠানো হবে।

এদিকে ঢাকা হয়যত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে শেরপুর পর্যন্ত দু’টি মিনিবাস বিনা বাঁধায় ১৭ জন যাত্রী ওসমানীনগরে কিভাবে পৌঁছালো তা নিয়ে প্রশ্ন উঠেছে সচেতন মহলে।

Share





Related News

Comments are Closed