Main Menu

খোঁজ মিলেছে ওসমানী থেকে পালানো সেই নারীর

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন করোনা আক্রান্ত সেই নারীকে পাওয়া গেছে।

শুক্রবার সকালে বিমানবন্দর থানা এলাকায় তার বাবার বাড়ি থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

এর আগে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে পরীক্ষায় তার করোনা পজিটিভ ধরা পড়ে।

নমুনা সংগ্রহের পরপরই ওই রোগী হাসপাতাল থেকে পালিয়ে যায়। তার পর থেকেই সেই প্রসূতি নারীর খোজে নামে স্বাস্থ্য বিভাগ সিলেট ও মহানগর পুলিশ। পরে শুক্রবার সকালে বিমানবন্দর থানা এলাকায় তার বাবার বাড়ি থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

সেই নারীকে উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।

এদিকে কিছুক্ষণের মধ্যে তাকে শহীদ শামসুদ্দিন হাসপাতালে নিয়ে আসা হবে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক ডা. আনিসুর রহমান।

ডা. হিমাংশু লাল রায় জানান, হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া প্রসূতি নারী তার বাবার বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছেন। শুক্রবার সকালে তার খোঁজ পাওয়া যায় এবং আটক করে বিমানবন্দর থানা পুলিশ। বর্তমানে তিনি থানাতেই আছেন। তাকে সিলেট আইসোলেশন সেন্টারে এনে ভর্তি করা হচ্ছে। তার শারীরিক অবস্থা ভাল আছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, ওসমানী হাসপাতালের গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন ওই প্রসূতির নমুনা গত মঙ্গলবার সংগ্রহ করা হয়। বৃহস্পতিবার পরীক্ষায় তার করোনা পজিটিভ ধরা পড়ে। এদিন নমুনা সংগ্রহের পরই হাসপাতাল থেকে পালিয়ে যান ওই নারী।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষায় ১৬ জনের করোনা শনাক্ত হয়। সিলেটে এ পর্যন্ত এটিই সর্বোচ্চ সংখ্যক শনাক্তের সংখ্যা। এনিয়ে সিলেটে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৯ জন। এর মধ্যে হবিগঞ্জ জেলায় ২৬ জন, সিলেটে ১২ জন, সুনামগঞ্জে ৮ জন এবং মৌলভীবাজারে আক্রান্তের সংখ্যা ৩ জন। আক্রান্তদের মধ্যে ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা: মো: মঈন উদ্দিন ও মৌলভীবাজারের রাজনগরের একজন পান দোকানী মারা গেছেন।

Share





Related News

Comments are Closed