Main Menu

সিলেট ছাড়লেন আরোও ১৫৬ ব্রিটিশ নাগরিক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: করোনা পরিস্থিতিতে আটকে পড়া যুক্তরাজ্যের আরো ১৫৬ নাগরিক সিলেট ছেড়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১১টা ২০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তারা সিলেট ছাড়েন।

ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যুক্তরাজ্যের ১৫৬ জন নাগরিককে নিয়ে বিমানের বিশেষ ফ্লাইট ঢাকার উদ্দেশে সিলেট ছেড়েছেন। ঢাকা থেকে ব্রিটিশ এয়ারের একটি ফ্লাইটে বিকালে তারা যুক্তরাজ্যে ফিরবেন।

এরআগে গত ২১ এপ্রিল প্রথম একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে সিলেট থেকে আরো ১৪৬ জন ব্রিটিশ নাগরিক যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওয়ানা হন।

আজকের পর যুক্তরাজ্যের নাগরিকদের নিয়ে তৃতীয় এবং চতুর্থ ফ্লাইটটি যথাক্রমে ২৫ এবং ২৬ এপ্রিল ঢাকা ছেড়ে যাবে।

Share





Related News

Comments are Closed