২৫ এপ্রিল গণস্বাস্থ্যের কিটের স্যাম্পল হস্তান্তর
বৈশাখী নিউজ ডেস্ক: ‘জিআর কোভিড-১৯ ডট ব্লোট’ প্রকল্পের আওতায় উদ্ভাবিত ‘কোভিড-১৯ টেস্ট পদ্ধতির’ স্যাম্পল ২৫ এপ্রিল শনিবার সরকারের কাছে হস্তান্তর করবে গণস্বাস্থ্য কেন্দ্র।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এমনটিই জানিয়েছেন ‘জিআর কোভিড-১৯ ডট ব্লোট’ প্রকল্প’র কো-অর্ডিনেটর ডা. মুহিব উল্লাহ খোন্দকার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের চূড়ান্ত অনুমতির জন্য গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত পদ্ধতি জিআর কোভিড-১৯ ডট ব্লোটের নমুনা আগামী শনিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা হবে। সেই সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং মার্কিন গবেষণা প্রতিষ্ঠান সিডিসি’কেও নমুনা হস্তান্তর করা হবে।
রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের গেরিলা কমান্ডার মেজর এ টি এম হায়দার বীর বিক্রম মিলনায়তনে নমুনা হস্তান্তর অনুষ্ঠান হবে।
সব জল্পনা-কল্পনা শেষে গত ৫ এপ্রিল চীন থেকে রিএজেন্ট আসার পর গণস্বাস্থ্য কেন্দ্রের বিজ্ঞানীরা জিআর কোভিড-১৯ ডট ব্লোটের স্যাম্পল তৈরির কাজ শুরু করেন। ড. বিজন কুমার শীলের নেতৃত্বে একদল বিজ্ঞানী দিন/রাত সেখানে কাজ করছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রথম ধাপে চীন থেকে আসা রিএজেন্ট দিয়ে ১০ হাজার স্যাম্পল তৈরির কাজ শেষ করেছে গণস্বাস্থ্য কেন্দ্র। শনিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় স্যাম্পলগুলো সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং মার্কিন গবেষণা প্রতিষ্ঠান সিডিসি, বঙ্গবন্ধু শেখ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল আইসিডিডিআরবিসহ দশটি প্রতিষ্ঠানের হাতে স্যাম্পল তুলে দেবেন গণস্বাস্থ্য কেন্দ্রের বিজ্ঞানীরা।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমাদের কাজ আমরা শেষ করে ফেলেছি। আগামী ২৫ তারিখ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ দশটি প্রতিষ্ঠানকে দশ হাজার স্যাম্পল দিয়ে দেবো। তারা ব্যবহার করে দেখুক কাজ হয় কী না। চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর আমরা আরও এক লাখ স্যাম্পল বানাবো।
Related News
মক্কায় ড্রোন হামলার চেষ্টা, জামায়াত আমিরের তীব্র নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠীর হামলার চেষ্টারRead More
পবিত্র মক্কা নগরীতে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাRead More



Comments are Closed