Main Menu

জগন্নাথপুরে করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় করোনা উপসর্গ জ্বর শ্বাসকষ্ট নিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) দুপরে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় বিকেলে ওই মৃত যুবকের সংস্পর্শে যাওয়া চিকিৎসক ও অ্যাম্বুলেন্স চালকসহ পরিবারের সবাইকে কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বর ও শ্বাসকষ্ট রোগ নিয়ে ৩৫ বছর বয়সী এক যুবক হাসপাতালে আসলে তার রোগের লক্ষ্মণগুলো করোনার উপসর্গ হওয়ায় তাকে দ্রুত সিলেটে রেফার্ড করেন চিকিৎসকরা। পরে অ্যাম্বুলেন্স দিয়ে ওই যুবককে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হলে, যাওয়ার পথে সে মারা যায়। পরবর্তীতে তার মরদেহ শহীদ শামসুদ্দিন হাসপাতালে নিয়ে নমুনা সংগ্রহ শেষে পুনরায় গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। এ ঘটনা ওই যুবকের সংস্পর্শে যাওয়া চিকিৎসক, অ্যাম্বুলেন্স চালকসহ পরিবারের সবাইকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা প্রদান করা হয়েছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, যেহেতু যুবক করোনা উপসর্গ নিয়ে মারা গিয়েছে এবং তার নমুনাও সংগ্রহ করা হয়েছে তাই স্বাস্থ্যবিধি মেনেই তার জানাজা অনুষ্ঠিত হবে। আমরা ওই যুবকের সংস্পর্শে আসা চিকিৎসক, অ্যাম্বুলেন্স চালকসহ যুবকের ভাই পরিবারের লোকদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দিয়েছি।

Share





Related News

Comments are Closed