কুয়েতে করোনায় তিন বাংলাদেশির মৃত্যু
প্রবাস ডেস্ক: কুয়েতে করোনাভাইরাসে মঙ্গলবার আরেক বাংলাদেশির মৃত্যু হয়েছে। ওই বাংলাদেশির কোনো তথ্য না পাওয়া গেলেও তাঁর বয়স ৫৯ বছর বলে জানা গেছে। এ পর্যন্ত কুয়েতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে।
সর্বশেষ খবর অনুযায়ী, মঙ্গলবার নতুন করে আক্রান্ত হয়েছে আরো আট বাংলাদেশি। এ পর্যন্ত দেশটিতে মোট ১৬০ জন প্রবাসী বাংলাদেশি আক্রান্ত হয়েছে। অপরদিকে কুয়েতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দুই হাজার ছাড়িয়ে গেছে।
মঙ্গলবার সর্বশেষ খবর অনুযায়ী, এই পর্যন্ত কুয়েতে করোনাভাইরাসে বিভিন্ন দেশের মোট দুই হাজার ৮০ জন শনাক্ত হয়েছে।
কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আট বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৮৫ জন আক্রান্ত হয়েছে। চিকিৎসাধীন দুই হাজার ৮০ জনের মধ্যে ইনটেনসিভ কেয়ার ইউনিটে আছে মোট ৪৬ জন। তাদের মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।
দেশটিতে মঙ্গলবার (২১ এপ্রিল) পর্যন্ত মোট সুস্থ হয়েছে ৪১২ জন। এদিন এক বাংলাদেশির মৃত্যু নিয়ে দেশটিতে মোট ১১ জনের মৃত্যু হলো।
Related News
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ২ হাজার ৫০০ বিদেশি। তল্লাশি শেষে আটক ৪৭২। আর তাদের মধ্যে ৩৬৪Read More
বহুতল ভবন থেকে পড়ে কাতারে প্রাণ গেল মৌলভীবাজারের আজমের
প্রবাস ডেস্ক: কাতারে জীবিকার তাগিদে কাজ করতে গিয়ে বহুতল ভবন থেকে নিচে পড়ে আজম মিয়াRead More



Comments are Closed