হবিগঞ্জে আরও ২ জনের করোনা পজেটিভ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জে আরও দু’জনের শরীরে করোনা ভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকাও রয়েছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর এ দু’জনের কোভিট-১৯ বা করোনা ভাইরাস পজেটিভ আসে।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ‘ওসমানীতে মঙ্গলবার ৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে দুজনের রিপোর্ট পজেটিভ বাকিদের নেগেটিভ এসেছে।’
জানা গেছে, নতুন করে একজন পুরুষ ও একজন নারীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের দুজনের একজনের বাড়ি হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জে অন্যজনের বাড়ি লাখাইয়ে। আক্রান্ত নারী লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্স হিসেবে কর্মরত।
হবিগঞ্জের সিভিল সার্জন ডা. এ কে এম মোস্তাফিজুর রহমান জানান, জেলার আরও দুইজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে একজন লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স অন্যজন আমিরীগঞ্জ উপজেলার একজন পুরুষ।
এর আগে সোমবার হবিগঞ্জে ১০ জনের করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়। এ নিয়ে কেবল হবিগঞ্জে করোনার পজিটিভে আক্রান্ত হলেন ১৩ জন। এর বাইরে সিলেট জেলায় ৫ জন এবং সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলায় একজন করে রোগী শনাক্ত হন। আক্রান্তদের মধ্যে ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মো: মঈন উদ্দিন ও মৌলভীবাজারের রাজনগরের এক পান দোকানদার মৃত্যুবরণ করেছেন। চিকিৎসক ও নার্স আক্রান্ত হওয়ায় এরই মধ্যে লাখাই স্বাস্থ্য কমপ্লেক্স বন্ধ ঘোষণা করা হয়েছে।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More



Comments are Closed