দেশে করোনায় আরও ৯ জনের মৃত্যু, শনাক্ত ৪৩৪
বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাসে দেশে নতুন করে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১০ জনে। এছাড়া নতুন করে ৪৩৪ জন শনাক্ত হওয়ায় এ সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৩৮২ জনে।এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ৮৭ জন।
মঙ্গলবার (২১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা. নাসিমা সুলতানা বলেন, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ১২৮টি নমুনা সংগ্রহ করা হয় এবং ২ হাজার ৯৭৪টি পরীক্ষা করা হয়েছে। এতে আরো ৪৩৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় আরো ২ জন সুস্থ হয়েছেন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৭ জনে।
তিনি বলেন, মৃতদের মধ্যে ৫ জন পুরুষ এবং ৪ জন নারী। বয়সের হিসাবে ৬০ এর ওপরে ৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩ এবং ৪০ থেকে ৫০ এর মধ্যে ৩ জন।
গত ২৪ ঘণ্টায় আইসোলেশনের নেওয়া হয়েছে ৮৯ জনকে। বর্তমানে আইসোলেশনের আছেন ৭৬৫ জন। মুক্ত হয়েছেন ২ জন। এ পর্যন্ত ৫৮৪ জন আইসোলেশন থেকে ফিরে গেছেন।
তিনি বলেন, যারা কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন তারা সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক। তারা স্বাভাবিক চলাফেরা করতে পারবেন। তবে আমাদের পরামর্শ থাকবে, তারা যেন এখনো নিজ ঘরে থাকেন।
এখন পর্যন্ত ঢাকা জেলাতেই সবচেয়ে বেশি করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হচ্ছে বলেও জানান তিনি।
এর আগে গতকাল সোমবার ১০ জনের মৃত্যু হয়। আর করোনা শনাক্ত হয় ৪৯২ জনের।
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭০ হাজার ৪৩৫। প্রাণঘাতী ভাইরাসটি গত ২৪ ঘণ্টায় ১০ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন বিশ্বের ২৪ লাখ ৮১ হাজার ২৫৩ জন। এদের মধ্যে বর্তমানে ১৬ লাখ ৬৩ হাজার ৯৭০ জন চিকিৎসাধীন এবং ৫৬ হাজার ৭৬৬ জন (৩ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।
এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৬ লাখ ৪৬ হাজার ৮৪৮ জন (৭৯ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন এবং ১ লাখ ৭০ হাজার ৪৩৫ জন (২১ শতাংশ) রোগী মারা গেছেন।
করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed