ভারত থেকে দেশে ফিরলেন ১৬৪ বাংলাদেশি
বৈশাখী নিউজ ডেস্ক: চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে গিয়ে আটকে পড়া ১৬৪ বাংলাদেশি দেশে ফিরেছেন। আজ তাদের ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
সোমবার বিকেল ৩টা ৪৮ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জিএম-পিআর) কামরুল ইসলাম ফ্লাইট অবতরণের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
বিমানবন্দর সূত্র জানায়, ভারত থেকে যেসব বাংলাদেশি দেশে ফিরেছেন তাদের সবার করোনা পরীক্ষা করানো হয়েছে। তাদের ফলাফল নেগেটিভ এসেছে। সেই টেস্টের ফলাফলের কপি নিয়েই তারা দেশে ফিরছেন। তারপরও বিমানবন্দরে স্ক্রিনিংয়ের পর তাদের প্রয়োজন অনুযায়ী প্রাতিষ্ঠানিক বা হোম কোয়ারেন্টিনে পাঠানো হবে।
এর আগে চেন্নাইসহ ভারতে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে ছয়টি বিশেষ ফ্লাইট পরিচালনার কথা জানায় ইউএস-বাংলা। ২০ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত প্রতিদিন একটি করে ফ্লাইট পরিচালনা করবে তারা।
Related News
আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, তদন্তে দুদক
বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটিRead More
সারাদেশে কিডনি রোগীদের জন্য বড় সুখবর
বৈশাখী নিউজ ডেস্ক: দ্রুততম সময়ের মধ্যেই সারাদেশের সব জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবাRead More



Comments are Closed