সিলেটে ক্বীনব্রিজ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে নগরীর ক্বীনব্রিজ থেকে পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তবে মারা যাওয়া বৃদ্ধের পরিচয় পায়নি পুলিশ।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে সুরমা নদীর উপর অবস্থিত ক্বীনব্রিজের দক্ষিণ পাড়ে নদী তীর থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল এ তথ্য নিশ্চিত করে বলেন, ওই বৃদ্ধ ক্বীনব্রিজে রিকশা ঠেলে রাতে ব্রিজের রেলিংয়ে শুয়েছিলেন এবং সেখান থেকে নদীতে পড়ে তাঁর মৃত্যু হয়। নিহতের মরদেহ ময়নাত তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
« দেশে তিন দিনেই ১১১০ করোনা রোগি শনাক্ত (Previous News)
(Next News) ভারত থেকে দেশে ফিরলেন ১৬৪ বাংলাদেশি »
Related News
অনুমোদন ছাড়া ব্যানার-পোস্টার লাগালে যে ব্যবস্থা নেবে সিসিক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে সিটি করপোরেশনের অনুমোদন ছাড়া পোস্টার, ব্যানার ও ফেস্টুন লাগানো নিষিদ্ধRead More
সিওমেকে দুই সাংবাদিকের রক্ত ঝরিয়েও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে দুই সাংবাদিকের রক্ত ঝরিয়েRead More



Comments are Closed