চুনারুঘাটে বন্ধুকে কুপিয়ে খুন
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে এক মানষিক প্রতিবন্ধীকে আঘাত করার প্রতিবাদ করায় বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা করেছে অপর বন্ধু।
রোববার (১৯ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার বাল্লা সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত সজিব মিয়া (২২) উপজেলার গাজীপুর ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের উস্তার মিয়ার ছেলে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক বলেন, শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে সজিব মিয়া ও তার বন্ধু ফয়সাল মিয়া রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় রাস্তার পাশে বসে থাকা এক পাগলকে বাঁশ দিয়ে আঘাত করে ফয়সাল। এ নিয়ে সজিব প্রতিবাদ করলে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে স্থানীয় লোকজন বিষয়টির সমাধান করে দেন।
এরই জের ধরে রোববার (১৯ এপ্রিল) রাত ৯টার দিকে সজিব মিয়া রাস্তার পাশে বসেছিলেন। এসময় ফয়সাল মিয়া তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed