সিলেটে দুই নারীসহ পুলিশ সদস্য আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর বন্দরবাজারের আলী হোটেল থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে দুই নারীসহ বরখাস্তকৃত এক পুলিশ সদস্যকে আটক করা হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৭ টায় কোতোয়ালী থানা পুলিশের একটি দল তাদের আটক করে।
আটককৃতরা হলেন বরখাস্তকৃত পুলিশ সদস্য জাহাঙ্গীর আলম (৪৯), নগরীর চৌখিদেখী এলাকার আকিরা আক্তার পারভীন (২৩) এবং দক্ষিণ সুরমার লাউয়াইয়ের রেজওয়ানের কলোনীর নাসরিন আক্তার (২২)। জাহাঙ্গীর আলম খুলনা শিল্প পুলিশের বরখাস্ত হওয়া সদস্য বলে জানা গেছে।
এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া জানান, ‘স্থানীয় বাজার কমিটি এই তিনজনকে আটক করে আমার কাছে হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে জাহাঙ্গীর আলম খুলনা শিল্প পুলিশের বরখাস্ত হওয়া সদস্য বলে জানা গেছে। ২০১৮ সালের ১১ নভেম্বর বহিস্কার হন জাহাঙ্গীর আলম। ১৯৯৯ সালে জাহাঙ্গীর আলম বাংলাদেশ পুলিশে যোগ দিয়েছিলেন। এছাড়া ২০১৭ সালে কিছুদিন সিলেট মহানগর পুলিশেও দায়িত্ব পালন করেন জাহাঙ্গীর।
Related News
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More
সিলেটে ডিএনবি-র সাপ্তাহিক লঙ্গরখানা কর্মসূচির উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে অন্ন তুলে দিতে ব্যতিক্রমী এক উদ্যোগRead More



Comments are Closed