Main Menu

কানাডায় বন্দুকধারীর হামলায় নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক: কানাডার নোভা স্কোশায় বন্দুকধারীর গুলিতে এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন।

রোববার (১৯ এপ্রিল) দীর্ঘ ১২ ঘণ্টায় অঙ্গরাজ্যটির বিভিন্ন স্থানে হামলাকারী পুলিশের ছদ্মবেশে হামলা চালায়। ৫১ বছর বয়সী হামলাকারীও পরে পুলিশের গুলিতে নিহত হয়েছেন।

চারদিকে করোনাভাইরাসের আতঙ্ক, মৃত্যু এর মধ্যে কানাডার অঙ্গরাজ্য ব্রিটিশ কলম্বিয়াতে বন্দুকধারীর গুলিতে মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না কানাডিয়ানরা।

দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন। আর এ ঘটনায় কারণ সমূহ চিহ্নিত করার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দিয়েছেন।

কানাডার প্রধানমন্ত্রী করোনা ভাইরাস রোধে সব সরকারি বিধিনিষেধ কানাডাবাসীকে মেনে চলার বিনীত অনুরোধ করেছেন। আর করোনা ভাইরাস নিরাময়ে সব প্রকার পদক্ষেপ গ্রহণ করেছেন।

করোনার তাণ্ডবের মধ্যে বন্দুকধারীদের হামলায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নেমে এসেছে আতঙ্ক। চিন্তাগ্রস্ত অবস্থায় দিনযাপন করছেন তারা। ভ্যানকুভারের বাংলাদেশি প্রবাসীসহ কানাডায় বসবাসরত সব প্রবাসী বাংলাদেশিরা এ ঘটনায় মর্মাহত হয়েছেন।

এদিকে টরেন্টোতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যুতেও প্রবাসীরা আতঙ্কগ্রস্ত রয়েছেন।

প্রবাসী বাংলাদেশি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শরীফ সালামের মৃত্যুতে বাংলাদেশ কনস্যাল জেনারেল অফিস থেকে শোক প্রকাশ করা হয়েছে এবং জাতীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন করা হয়েছে।

Share





Related News

Comments are Closed