দেশে ৪৩ দিনে করোনায় আক্রান্ত ১২৮ চিকিৎসক
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর থেকে এখন পর্যন্ত ১২৮ চিকিৎসক করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের (বিডিএফ) প্রধান সমন্বয়ক ডা. নিরুপম দাশ।
রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় এ তথ্য জানিয়ে তিনি বলেন, তাদের মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন একজন। আরেকজনের মৃত্যু হয়েছে। তিনজন চিকিৎসক সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। হাসপাতালে ভর্তি আছেন ৫৩ জন। বাকিরা বাড়িতে আইসোলেশনে আছেন।
তিনি বলেন, সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে ৬০ জনের অধিক চিকিৎসক। রাজধানী ঢাকার মধ্যে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ১২ জন, ঢাকা মেডিকেল কলেজে আটজন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঁচজন, কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে একজন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন।
এছাড়া নারায়ণগঞ্জে ১২ জন, ময়মনসিংহে সাতজন, গাজীপুরের কালীগঞ্জে ছয়জন আক্রান্ত হয়েছেন। বাকিরা দেশের অন্যান্য জেলায় আক্রান্ত। আক্রান্তদের সংস্পর্শ আসায় প্রায় ৩০০ স্বাস্থ্যকর্মী কোয়ারেন্টিনে আছেন।
নিরুপম দাশ বলেন, যে হারে চিকিৎসক করোনায় আক্রান্ত হচ্ছেন। এটা খুবই উদ্বেগের বিষয়। এতে স্বাস্থ্য খাত ভেঙে পড়ার শঙ্কা রয়েছে বলেও মন্তব্য তার।
Related News
ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ
বৈশাখী নিউজ ডেস্ক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে ভারতের সঙ্গে হওয়া ১০১টি চুক্তি সরকার পর্যালোচনাRead More
বিলুপ্ত র্যাব, সংসদে পাস এসআরবি বিল
বৈশাখী নিউজ ডেস্ক: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল ২০২৬Read More



Comments are Closed