মাহিয়া মাহির ‘অন্ধকার জগৎ’
বিনোদন ডেস্ক : ‘অন্ধকার জগৎ’ এর সব কাজ শেষ। এখন কেবল ছাড়পত্রের অপেক্ষা। ইতোমধ্যে ছবিটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে।
বদিউল আলম খোকন পরিচালিত ছবিতে অভিনয় করেছেন মাহিয়া মাহি। এতে মাহি একজন গোয়েন্দা পুলিশের চরিত্রে অভিনয় করেন। গল্পের চরিত্রের প্রয়োজনে বেশ কয়েকটি লুকে অভিনয় করতে হয়েছে তাকে। ফলে নানান সময়ে ভিন্ন রূপে দেখা যাবে মাহিকে। মাহির বিপরীতে আছেন ডি এ তায়েব। তিনি গোয়েন্দা পুলিশের অফিসারের ভূমিকায় আছেন।
মাহি বলেন, এই ছবিতে আমার বেশ কয়েকটি গেটআপ পাবে দর্শক। গল্পটা সুন্দরভাবে ক্যামেরাবন্দি করতে পেরেছি আমরা।
পরিচালক বদিউল আলম খোকন বলেন, এ সপ্তাহের শুরুর দিনেই সেন্সরে বোর্ডে জমা দিয়েছি ছবিটি। বৃহস্পতিবারে সেন্সরে দেখার কথা রয়েছে। ছবিটি বিনা কর্তনে ছাড়পত্র পাবে বলে আশা করছি।
কমল সরকারের কাহিনী ও গল্পে নির্মিত ছবিটির প্রথমে নাম ছিলো ‘কাঙাল’। পরে নাম পরিবর্তন করে রাখা হয় ‘অন্ধকার জগৎ : দ্য ডার্ক’।
Related News
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More
সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার ডন
বৈশাখী নিউজ ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় খলচরিত্রের অভিনেতা আশরাফুল হক ডনকেRead More



Comments are Closed