Main Menu

শাল্লায় বজ্রপাতে কৃষি শ্রমিকের মৃত্যু

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লা উপজেলার নারায়ণপুরে বজ্রপাতে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। মারা যাওয়া তরুণের নাম শঙ্কর সরকার (২২)।

শনিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় তার নিজ বাড়ি থেকে শাষখাই বাজারে যাবার পথে ওই তরুণ মারা যায়। সে উপজেলার নারায়ণপুর গ্রামের বাসিন্দা।

Manual3 Ad Code

স্থানীয়রা জানায়, শঙ্কর নারায়ণপুরের বাড়ি থেকে শাষখাই বাজারে যাবার পথে বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যায়। পরে তাকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। নিহত তরুণ একজন কৃষি শ্রমিক।

Manual1 Ad Code

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code