করোনায় দেশে আরও ৯ জনের মৃত্যু, শনাক্ত ৩০৬
বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪ জনে। এছাড়া নতুন করে ৩০৬ জন শনাক্ত হওয়ায় এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৪৪ জনে।
শনিবার (১৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
তিনি জানান গত ২৪ ঘণ্টায় সুস্থ হন ৮ জন। এতে মোট সুস্থ হয়েছেন ৬৬ জন। হাসপাতালে থাকা ১১ জন আইসিইউতে আছেন, বাকিদের অবস্থা স্থিতিশীল।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ২১১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে মোট নমুনা সংগ্রহের সংখ্যা দাড়ালো ২১০৯১টি। মৃত ৯ জনের মধ্যে ৬ জন ঢাকার, ২ জন নারায়ণগঞ্জের এবং একজন সাভারের।
দেশে গেল ৮ মার্চ প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর বাড়তে থাকে সংক্রমণ। এই ভাইরাসের সংক্রমণ এড়াতে বিশ্বের অন্যান্য দেশগুলোর মতো বাংলাদেশ সরকারও সাধারণের চলাচল সীমিত করতে নানা পদক্ষেপ নেয়। এর অংশ হিসেবে বন্ধ ঘোষণা করা হয় সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান। কয়েক দফায় বাড়িয়ে সেই ছুটি এখনও চলছে।
বর্তমানে দেশে ভাইরাসটির কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে বলে আগেই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এজন্য স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে সবাইকে সামাজিক দূরত্ব মানার পাশাপাশি সব পরামর্শগুলো মেনে চলতে বলা হচ্ছে। তবে কিছু ক্ষেত্রে সেই নিয়ম ভাঙছেন সাধারণ মানুষ। আর এক কারণে সম্প্রতি বিজ্ঞপ্তি দিয়ে সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত রাস্তায় বেরনো নিষিদ্ধ করেছে সরকার।
অনেকেই ভাঙছেন সেই নির্দেশও। তবে সাধারণকে এই নির্দেশনা মানাতে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে নানা পদক্ষেপ নিচ্ছেন তারা। কিছুক্ষেত্রে জরিমানাও করা হয়েছে।
এদিকে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে। প্রাণঘাতী ভাইরাসটি গত ২৪ ঘণ্টায় ৫ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন বিশ্বের ২২ লাখ ৫০ হাজার ৭৫২ জন। এদের মধ্যে বর্তমানে ১৫ লাখ ২৫ হাজার ৩৪৬ জন চিকিৎসাধীন এবং ৫৭ হাজার ১৩৬ জন (৪ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।
এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৫ লাখ ৭১ হাজার ১৪৫ জন (৭৯ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন এবং ১ লাখ ৫৪ হাজার ২৬১ জন (২১ শতাংশ) রোগী মারা গেছেন।করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
Related News
ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে ভারতের সঙ্গে হওয়া ১০১টিRead More
বিলুপ্ত র্যাব, সংসদে পাস এসআরবি বিল
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নRead More



Comments are Closed