করোনার উপসর্গ নিয়ে সিলেটে একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় কানাইঘাট উপজেলার এক ব্যক্তি মারা গেছেন।
শনিবার (১৮ এপ্রিল) সকাল ৯টায় তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র।
মারা যাওয়া ব্যক্তির বাড়ি কানাইঘাট পৌরসভার বায়ুমপুর গ্রামে। তার বয়স ৩৫ বছর। তিনি একজন পুরুষ।
তিনি শুক্রবার রাতে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শামসুদ্দিন হাসপাতালে এসে ভর্তি হন।
সুশান্ত কুমার মহাপাত্র বলেন, মারা যাওয়া ব্যক্তির শরীরে করোনাভাইরাসের উপসর্গ ছিল। সিলেটে আসার আগেই কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। বর্তমানে স্যাম্পল ল্যাবে আছে। পরীক্ষার ফলাফল আজ রাত অথবা আগামীকাল শনিবার পাওয়া যাবে।
জানা গেছে, একটি এ্যাম্বুলেন্সে করে লাশ পাঠিয়ে দেয়া হচ্ছে কানাইঘাটে। সেখানে উপজেলা প্রশাসন আইইডিসিআরের নিয়মানুযায়ী দাফনের ব্যবস্থা করবে।
Related News
‘হৃদবন্ধন সাহিত্য পরিষদ’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও অভিষেক অনুষ্ঠিত
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হকRead More
সিলেটে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সম্প্রতি সংসদে পাশ হওয়া শরীয়াহ বিরোধী আইন সম্পত্তি হস্তান্তরRead More



Comments are Closed