Main Menu

দোয়ারায় দু’পক্ষের সংঘর্ষে লেবানন প্রবাসী নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে জাকির হোসেন (৩৮) নামের এক লেবানন প্রবাসী নিহত হয়েছেন। গুরুতর আহত একজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, দোয়ারাবাজার সদর ইউনিয়নের বাজিতপুর গ্রামের নিহত জাকির হোসেন ওই গ্রামের রুহুল আমিন ওরফে রূপাই মিয়ার ছেলে। মাস তিনেক পূর্বে তিনি লেবানন থেকে বাড়ি ফিরেন। পুলিশ এ ঘটনায় একই গ্রামের আব্দুর রহিমের পুত্র গয়াস মিয়াকে (৩৫) আটক করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে বাজিতপুর গ্রামের ইমনের দোকানের সামনে ওই গ্রামের প্রবাসী জাকির হোসেন ও গয়াস মিয়ার মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দু’পক্ষ সংঘর্ষে জড়ালে গয়াস মিয়ার দায়ের কোপে জাকির হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ওই গ্রামের বশির মিয়ার পুত্র জিসান (২৫)কেও গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দোয়ারাবাজার থানার ওসি আবুল হাশেম হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের ময়না তদন্ত হবে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় মামলা দায়েরেরও প্রস্তুতি চলছে।

Share





Related News

Comments are Closed