Main Menu

যুক্তরাষ্ট্রে করোনায় বাংলাদেশি চিকিৎসকের মৃত্যু

প্রবাস ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রাণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও এক প্রবাসী বাংলাদেশি বিশিষ্ট চিকিৎসক ডা. শামীম আল মামুনের মৃত্যু হয়েছে।

নিউইর্য়কের স্থানীয় সময় ১৫ এপ্রিল রাত ৯টা ৫ মিনিটে এলআইজে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ডা. শামীম আল মামুন যুক্তরাষ্ট্রের ব্রুকডেইল হাসপাতালে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তিনি বাংলাদেশের সিলেট মেডিকেল কলেজের ১৪তম ব্যাচের ছাত্র ছিলেন। প্রয়াত ডা. শামীম আল মামুনের স্ত্রী ডা. ফাতেমা এবং কন্যা ডা. রিফাত মামুনও যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কর্মরত।

এছাড়া যুক্তরাষ্ট্রের সিপিএ সৈয়দ জামান ও সিপিএ সৈয়দ ইকবাল হকের বোনের জামাতা ছিলেন ডা. মামুন। তিনি যুক্তরাষ্ট্রের লংআইল্যান্ডে পরিবার-পরিজন নিয়ে বসবাস করতেন।

তার অকাল মৃত্যুতে বাঙালি কমিউনিটেতে শোকের ছায়া নেমে এসেছে।

ডা. শামীম আল মামুনের স্ত্রী ডা. ফাতেমাও করোনায় আক্রান্ত। তবে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্রের মাটিতে তিনজন চিকিৎসক করোনায় প্রাণ হারালেন। এখন পর্যন্ত দেশটিতে অন্তত ১৪১ জন প্রবাসী বাংলাদেশি করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

Share





Related News

Comments are Closed